April 7, 2026, 1:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খুলনায় এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম খলিলুর রহমান সিয়াম (১৬)। গত মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে সে মারা যায়। নিহত সিয়াম চানমারী চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা খলিলুর রহমান সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে, হাতে ও ঘাড়ে কুপিয়ে জখম করে। এ ছাড়া তাকে বেদম প্রহার করা হয়। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকা-ে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রায়হান, রাব্বি, আবু সাঈদ ওরফে ছোট ও আলামিন হোসেন ওরফে ছোট রনি। গতকাল বুধবার ভোরে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, সিয়াম হত্যাকা-ের এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে হরিণটানা থানার কৈয়েবাজার এলাকা থেকে দুই জনকে ও দারোগা পাড়া থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। হত্যাকা-ে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর