March 23, 2026, 3:53 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাতীয় পার্টির এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে: এরশাদ

 

জাতীয় পার্টির এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে: এরশাদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকার ভালো অবস্থানে। আগামি জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, রংপুরের সিটি নির্বাচন একটি দৃষ্টান্ত। এ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম ইতিহাসে লেখাতে পারবে। তবে করতে পারবে কিনা সেটা জানি না। আমরা দোয়া করবো। জাপা চেয়ারম্যান বলেন, আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত নেবো আমরা কীভাবে নির্বাচন করবো। নির্বাচনের জন্য ৩শ আসনের জন্যই আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি। এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। সরকার ভালো আবস্থানে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, সময়মতো হবে। কুয়াকাটা গ্রান্ড হোটেলের হেলিপ্যাডে দুপুর ১২টার দিকে অবতরণের পর এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পৌর মেয়র আ. বারেক মোল্লা ও স্থানীয় জাতীয় পার্টি সভাপতি মো. আনোয়ার হোসেন হাওলাদার ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব শেষে কুয়াকাটা গ্রান্ড হোটেলে অবস্থান করেন। সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, তার সন্তান এরিক এরশাদ।

Share Button

     এ জাতীয় আরো খবর