April 7, 2026, 3:37 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাঙালি বধূর সাজে আনুশকা

বাঙালি বধূর সাজে আনুশকা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিবাহোত্তর প্রথম রিসেপশনে আনুশকা শর্মা বাঙালি বধূ সেজে হাজির হয়েছিলেন। আর বিরাট কোহলি ছিলেন ট্রাডিশনাল সাজে। ইতালিতে স্বপ্নের বিয়ে শেষে করার পর গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এলেন নবদম্পতি। দিল্লির চাণক্যপুরীর তাজ  হোটেলের দরবার হলে আয়োজিত রিসেপশনের জন্য আনুশকা পরেছিলেন বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লাল বেনারসি। গলাভর্তি আনকাট ডায়মন্ডের চোকার ও কানে ঝুমকো। সিঁথিতে সিঁদুর আর খোঁপায় সাদা ফুলের মালা।

বিরাটও পরেছিলেন  সব্যসাচীর ডিজাইন করা সিল্কের কালো বন্ধগলা, যাতে ছিল ১৮ ক্যারেটের সোনার বোতাম। সঙ্গে মানানসই সিল্কের ব্রোকেড চুড়িদার। কাঁধে পশমিনা শাল। বিয়ে ও মধুচন্দ্রিমা সেরে এই প্রথম বার সংবাদমাধ্যমের জন্য পোজ দিলেন নব দম্পতি। মুখে মিষ্টি হাসি, হাতে হাত রেখে রাত ঠিক সাড়ে ৮টার নির্ধারিত সময়েই এসে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। এদিনের রিসেপশনের আয়োজন করেছিলেন দুই পরিবার একসঙ্গে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের রিসেপশনে বিরাটের পরিবারের থেকে ছিলেন তার মা সরোজ কোহলি, বোন ভাবনা ও ভগ্নীপতি সঞ্জয় ধিংরা, ভাই বিকাশ ও বৌদি চেতনা কোহলি। আনুশকার পরিবারের থেকে ছিলেন তার বাবা সাবেক কর্নেল অজয় শর্মা, মা অসীমা ও ভাই কর্ণেশ। উপস্থিত ছিলেন কপিল দেব, বীরেন্দ্র  সেওয়াগ, যুবরাজ সিং, সুরেশ রায়না ও আশিস নেহরাও। এ ছাড়া অর্থমন্ত্রী অরুণ জেটলি, ক্রিকেট বোর্ডের কার্যকরী প্রেসিডেন্ট সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ও অনেক কূটনীতিকও। বিরাটের সতীর্থ ক্রিকেটাররা শ্রীলঙ্কায় খেলায় ব্যস্ত থাকায় অনুপস্থিত ছিলেন। তবে মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে তারা সপরিবারে হাজির থাকবেন বলে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর