April 5, 2026, 10:32 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মাশরাফিরা পাচ্ছেন ২ কোটি টাকা

মাশরাফিরা পাচ্ছেন ২ কোটি টাকা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

 

আবারও মাশরাফি বিন মুর্তজার হাতে শিরোপা। অধিনায়ক হিসেবে জিতলেন চারটি বিপিএল শিরোপা। মাশরাফির চারটি হলেও তাঁর দল রংপুর রাইডার্সের শ্রেষ্ঠত্ব এবারই প্রথম।

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় মৌসুমে আত্মপ্রকাশের পর মালিকানা বদলেই রংপুরের ফ্র্যাঞ্চাইজিটির এই সাফল্য। শিরোপা জয়ের আনন্দ অনির্বচনীয়। তবে সেই আনন্দের সঙ্গে বিপুল অর্থযোগও হচ্ছে রংপুরের খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা।

ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই টাকার ঝনাঝনানি। দলের পেছনে মালিকপক্ষের বিনিয়োগও নেহাত কম নয়। সে তুলনায় লাভ কতটুকু, সে প্রশ্নটা থাকেই।

তবে প্রাইজমানিটা রংপুরের ফ্র্যাঞ্চাইজির মুখে হাসি ফোটাচ্ছেই। শিরোপা জয়ের সন্তুষ্টিটা অন্য মাত্রারই। সেটি টাকার অঙ্কে রূপান্তর করাটা বেশ কঠিনই।

শিরোপা জয়ের আনন্দ, সঙ্গে ২ কোটি টাকার প্রাইজমানিÑআনন্দের ষোলোকলা পূর্ণ হলো মাশরাফির রংপুরের।

Share Button

     এ জাতীয় আরো খবর