April 6, 2026, 12:18 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রিয়ালকে হারাতে চায় পিএসজি

রিয়ালকে হারাতে চায় পিএসজি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ পেলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রকে ভালো বলছেন পিএসজি কোচ উনাই এমরি। জানিয়েছেন, ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় দারুণ কিছু করতে হলে বড় দলগুলোকে হারাতেই হবে।

সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে শেষ ষোলোর ড্র হয়। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের পর ফরাসি ক্লাবটির মাঠে হবে ফিরতি পর্ব।

লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়। এ পর্বে দলের করা মোট ১৭ গোলের ৯টি করেন সবকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়া ক্রিস্তিয়ানো রোনালদো।

গত আসরে শেষ ষোলোর প্রথম পর্বে ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর কাম্প নউয়ে ৬-১ ব্যবধানে হেরে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে ছিটকে পড়ে পিএসজি। তবে এবার আর তেমন কোনো ঘটনা ঘটবে না বলে দৃঢ় বিশ্বাস এমেরির।

উয়েফা ডটকমকে তিনি বলেন, “আমি মনে করি, এটা ভালো একটি ড্র। আমার বিশ্বাস, আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু করতে হলে আপনাকে সেরা দলগুলোকে হারাতেই হবে। এমন দলের বিপক্ষে খেলার জন্য শেষ ষোলো ভালো সময়।”

“আমাদের নিজেদেরকে মেলে ধরতে হবে, কৌশলগত দক্ষতা ও মেধার প্রমাণ রাখতে হবে। মেধা খুব গুরুত্বপূর্ণ।”

Share Button

     এ জাতীয় আরো খবর