রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধিঃ 
ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পোনাবালিয়ায় ঈদ পুর্ন মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে পোনাবালিয়া আওয়ামী লীগ ইউনিয়ন শাখার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্র্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদ্বুর রশিদ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রেজাউল কবির, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমিন রেজবি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম গাজী। ঈদপুনর্র্মিলনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
প্রাইভেট ডিটেকটিভ/১২জুন ২০১৯/ইকবাল