আনোয়ার হোসেন আনু,পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আঃ বারেক মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো.পান্না মিয়া,১নং ওয়ার্ড কাউন্সিলর মো.হাবিব শরীফ,২নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমান, পৌর শ্রমিকলীগ সভাপতি মো. আব্বাছ কাজী, পৌর ছাত্রলীগ সভাপতি মো.মজিবুর রহমানসহ পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অংগসংগঠনের প্রায় ৩ শতাধিক দলীয় নেতাকর্মি। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো.হুমায়ূন কবির।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৭ মে ২০১৯/ইকবাল