March 24, 2026, 11:13 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পুরুষরা বলিউডে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন!

পুরুষরা বলিউডে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সব সময় সোজাসুজি কথা বলতে ভালবাসেন তিনি। আর ট্রেন্ডিং টপিক হলে তো চালিয়ে খেলাই তাঁর পছন্দ। তিনি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সেই নমুনা সম্প্রতি ফের দেখিয়েছেন নায়িকা। এক সাক্ষাৎকারে বলিউডের ‘ক্যাট ফাইট’ নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়। নায়িকা পাল্টা প্রশ্ন করেন, এ ধরনের প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয় কেন? সোনাক্ষী শেয়ার করেছেন বলিউডের অন্দরের কথা।

তাঁর দাবি, বলিউডে পুরুষরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে তাঁরা নাকি অনেক বেশি গসিপ করেন। এমনকী কখনও কখনও পুরুষদের গসিপ  মেয়েদেরকেও নাকি হার মানায়! সোনাক্ষীর এই স্বীকারোক্তিতে নতুন জল্পনা শুরু হয়েছে বলি মহলে। অনেকই বলছেন, পুরুষ হোক বা নারী, গসিপ সকলেই করেন। তবে পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন, এমন মন্তব্য নিয়ে আপত্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সেই বিতর্কে অবশ্য পাত্তা দিতে নারাজ সোনাক্ষী।

Share Button

     এ জাতীয় আরো খবর