April 7, 2026, 1:24 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মাহমুদুরের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা

মাহমুদুরের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাটোরে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ।

মামলাটি গ্রহণ করলেও এ বিষয়ে এখনও কোনো আদেশ দেননি আদালত।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ০১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেছিলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, শুধুমাত্র ভূখ- আর জনগণ থাকলেই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হয় না। বাংলাদেশ এখন ‘ভারতের কলোনি’। শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছিলেন’। এমন বক্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর