April 7, 2026, 2:07 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাড়তি নিরাপত্তা

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাড়তি নিরাপত্তা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

কলম্বোয় ইস্টার সানডেতে (২২ এপ্রিল) ভয়াবহ সিরিজ বিস্ফোরণে হতাহতদের শোক এখনও কাটেনি। সামনে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থাকায় শ্রীলঙ্কার ক্রিকেট দলকে নিয়ে বেশ সতর্ক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই ইংল্যান্ডে বাড়তি নিরাপত্তা কর্মকর্তা থাকবে মালিঙ্গাদের দেখভাল করার জন্যে।

অবশ্য এর জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডই আর্জি জানিয়েছিলো দেশটির সরকারের কাছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফারনান্ডো জানান, ‘বাড়তি নিরাপত্তার জন্য এসএলসি আবেদন করেছিলো। সেই ভাবনা থেকে আমরা সেরা অফিসারদের বেছে নিয়েছি।’

আইসিসিও আসন্ন টুর্নামেন্টে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে। সেই প্রসঙ্গটি সামনে এনে লঙ্কান এই মন্ত্রী জানান, ‘আইসিসিও নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়ার কথা জানিয়েছে। তাই নিয়োগ পাওয়া অফিসাররা তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। আর এই মুহূর্তে অনাকাক্সিক্ষত ঝুঁকিও আমরা নিতে চাই না।’

কলম্বোয় সিরিজ এই বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০০ জন। আর এমন ভয়াবহ ঘটনা প্রভাব ফেলেছে শ্রীলঙ্কার বিশ্বকাপ প্রস্তুতিতেও।

হামলার পর পর গত সপ্তাহে একটি মোটিভেশনাল ক্যাম্প হওয়ার কথা ছিলো ডাম্বুলায়। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাতিল হয়েছে সেই ক্যাম্প। তবে কয়েকদিন আগে অনুশীলন ক্যাম্প শুরু করেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের উদ্দেশে তারা দেশ ছাড়বে ৭ মে। সেখানে তিন সপ্তাহ ধরে কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়ার কথা শ্রীলঙ্কার।

 

Share Button

     এ জাতীয় আরো খবর