সাখাওয়াত হোসেন মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল রবিবার বেলা ১১ টায় বগুড়া সদরের রামশহর পীর ডাঃ ক্কাহরুল্লাহ দাখিল মাদ্রাসার কৃতি ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ওবায়দুর রহমান রানার সভাপতিত্বে ২০১৮ ইং সালে মাদ্রাসা হইতে সমাপনী পরীক্ষায় আতিয়া আফরিন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন জিন্নাহ। তিনি বলেন ছাত্র/ ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, সহকারী পরিদর্শক হাসানুজ্জামান,মাদ্রাসার সহ সুপার আব্দুল খালেক, সহকারী শিক্ষক আব্দুল করিম, জিল্লুর রহমান, মামুনুর রশিদ, পারভীন আক্তার, মরিয়ম খাতুন, মণিকা খানম, গোলাম মোস্তফা,শাহজালাল, আব্দুল মোত্তালিব, আব্দুল জলিল,, রুহুল আমিন, আফলাতুন, আব্দুল হামিদ,মিল্লাত হোসেন প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/ ২৯ এপ্রিল ২০১৯/ইকবাল