April 7, 2026, 2:07 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

হায়দ্রাবাদে রান্নার প্রতিযোগিতায় সাকিব

হায়দ্রাবাদে রান্নার প্রতিযোগিতায় সাকিব

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চলতি আইপিএলে দলের একাদশে জায়গা হচ্ছে না সাকিব আল হাসানের। প্রথম ম্যাচে সুযোগ পেলেও পরের ৭ ম্যাচেই বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে। তবে ফর্মের কারণে নয়, টিম কম্বিনেশনের কারণে। কিন্তু সাকিব যে বসে আছেন তা নয়, নিয়মিত অনুশীলনের পাশাপাশি যোগ দিচ্ছেন ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানেও। তবে এবার ক্রিকেট নয়, ভিন্ন কারণে আলোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের নিজের রেস্টুরেন্ট আছে। ‘সাকিবস ৭৫’ নামের রেস্টুরেন্টটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। নিজের রেস্টুরেন্টে বাবুর্চি সাজার অভিজ্ঞতা তার আছে কিনা কে জানে। তবে আইপিএলে তার দল হায়দ্রাবাদের রান্নাঘরে বাবুর্চির ভ‚মিকায় দেখা গেল এই অলরাউন্ডারকে।

শুক্রবার রান্নার প্রতিযোগিতায় মেতেছিলেন হায়দ্রাবাদের সব খেলোয়াড়। সেখানেই সতীর্থদের সঙ্গে রান্নার খেলায় মেতে ওঠেন সাকিব। দুই দলে ভাগ হয়ে খেলা হয় এই রান্না খেলা। এক পক্ষে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও আরেক পক্ষে পেস বোলিং অলরাউন্ডার বিজয় শংকরের নেতৃত্বে ‘টিম বিজয়’।

সাকিব ছিলেন ‘টিম বিজয়’র সদস্য। এই দলে ভুবনেশ্বর ছাড়াও ছিলেন রশিদ খান, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, স›দ্বীপ শর্মা ও জনি বেয়ারস্টোরা। ‘টিম ভুবি’তে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠান, ডেভিড ওয়ার্নাররা।

আসলে শুক্রবার ছিল হায়দ্রাবাদের খেলোয়াড় দীপক হোডার জন্মদিন। প্রতিযোগিতা শেষে তাকে নিয়ে কেক কাটেন তার সতীর্থরা। তবে প্রতিযোগিতায় কে জয়ী হয়েছেন তা জানা যায়নি।

আইপিএলের চলতি আসরে শুরুটা দারুণ করলেও ক্রমেই পথা হারাচ্ছে হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলের তাদের অবস্থান পাঁচে। ফলে আগামি দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের জিততেই হবে। তাহলেই প্লে-অফ অনেকটাই নিশ্চিত তাদের।

এদিকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শিগগিরই শুরু হবে প্রস্তুতিমূলক ক্যাম্প। তাতে যোগ দিতে সাকিবকে দেশে ফিরে আসতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবও সময়মতো হাজির হবেন বলে জানিয়েছেন। যদিও বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নিয়ে গেছেন ভারতে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর