April 7, 2026, 5:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল চমকে ঠাসা

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল চমকে ঠাসা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত বিশ্বকাপের পর ওয়ানডেতে সুযোগ না পাওয়া দিমুথ করুনারতেœকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে আগেই। এবার শ্রীলঙ্কার স্কোয়াডে জায়গা পেলেন জিবন মেন্ডিস, যিনিও সবশেষ ওয়ানডে খেলেছেন গত বিশ্বকাপে। লঙ্কানদের বিশ্বকাপ দলে আছে এমন আরও অনেক চমক।

বোর্ডের সঙ্গে কোচের সম্পর্কের টানাপোড়েন, কোচের সঙ্গে দলের অনেকের সম্পর্ক শীতল, সিনিয়র ক্রিকেটারদের মধ্যেও অন্তর্দ্ব›দ্ব, সব মিলিয়ে লঙ্কান ক্রিকেটে যে টালমাটাল অবস্থা, সেটির প্রভাবই যেন পড়েছে দল গঠনে। জায়গা পাননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও কয়েক মাস আগেও অধিনায়ক থাকা দিনেশ চান্দিমাল।

বাদ পড়াদের তালিকায় উল্লেখযোগ্য আরও আছেন নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা ও আকিলা দনাঞ্জয়া।

দলে ফিরেছেন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্দনা ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। এই তিনজনই সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে।

জিবন মেন্ডিসের ফেরাটাই হয়তো বড় চমক। ৫৪ ওয়ানডের ক্যারিয়ারে সবশেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। তবে ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডার সদ্য সমাপ্ত ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টে ছিলেন বেশ ভালো ফর্মে।

পাঁচটি ওয়ানডে খেলে কেবল ৭১ রান করলেও দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো।

পেস বোলিংয়ে অবশ্য সম্ভাব্য সেরাদের নিয়েই যাচ্ছে শ্রীলঙ্কা। এখানে নির্বাচকেরা সম্ভাবনাময়দের চেয়ে জোর দিয়েছেন অভিজ্ঞতায়। লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমলের সঙ্গে আছেন নুয়ান প্রদিপ ও ইসুরু উদানা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: দিমুথ করুনারতেœ (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুসল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্দানা, আভিশকা ফার্নান্দো, জিবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল।

স্ট্যান্ড বাই: অ্যাঞ্জেলো পেরেরা, কাসুন রাজিথা, ভানিদু হাসারাঙ্গা, ওশাদা ফার্নান্দো।

Share Button

     এ জাতীয় আরো খবর