March 23, 2026, 6:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে বিভিন্ন মসজিদ ও মন্দিরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের লক্ষে সোলার প্যানেল প্রদান

সাখাওয়াত হোসেন, মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ

গত মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মন্দিরে সোলার প্যানেল প্রদান করা হয়।মসজিদ ও মন্দিরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের লক্ষে সোলার প্যানেল প্রদান করেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ। তিনি বলেন বিদ্যুৎ চলে গেলে মসজিদে নামাজ ও মন্দিরে যেন প্রার্থনার সমস্যা না হয়, সে জন্য বর্তমান সরকার এ প্রকল্প হাতে নিয়েছে।তিনি আরও বলেন, গোকুল ইউপি চেয়ারম্যান হিসাবে আমার সময়কালে ইউনিয়নের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে আলোর ব্যবস্থার জন্য সোলার প্যানেল প্রদান করা হবে। মসজিদ ও মন্দির গুলো হলো ইউনিয়নের গোকুল পশ্চিমপাড়া জামে মসজিদ, চাঁদমুহা খেরিয়া পাড়া জামে মসজিদ, রাম শহর উত্তর পাড়া জামে মসজিদ, বাঘোপাড়া উত্তর পাড়া জামে মসজিদ, ধাওয়াকোলা মধ্যপাড়া জামে মসজিদ, পলাশবাড়ী পূর্বপাড়া জামে মসজিদ, সরলপুর সরদারপাড়া জামে মসজিদ ও হরিপুর পশ্চিমপাড়া দেব মন্দির। এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি সদস্য আলী রেজা তোতন, ছালামত আলী, সচিব আজমল হোসেন দুলাল, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৬ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর