April 7, 2026, 8:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আবারো চেলসিকে উড়িয়ে শীর্ষে লিভারপুল

আবারো চেলসিকে উড়িয়ে শীর্ষে লিভারপুল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দিনের প্রথম ম্যাচে জিতে চূড়ায় উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিভারপুল।

অ্যানফিল্ডে রোববার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে জিতে ইয়ুর্গেন ক্লপের দল। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে দুদলের প্রথম দেখায় ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে সাদিও মানের ক্রস দারুণ পজিশনে পেয়েও গোলরক্ষক বরাবর ভলি করে বসেন মোহামেদ সালাহ। আর বিরতির খানিক আগে ১০ গজ দূর থেকে মানের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিভারপুল।

৫১তম মিনিটে নিজেদের মধ্যে কয়েক বার বল দেওয়া-নেওয়া করার পর জর্ডান হেন্ডারসনের ক্রসে হেডে দলকে এগিয়ে দেন সেনেগালের ফরোয়ার্ড মানে। চলতি লিগে এটা তার অষ্টাদশ গোল।

আর ৫৩তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল পায়ে একটু এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন সালাহ। এরই সঙ্গে ১৯ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা সের্হিও আগুয়েরোর পাশে বসলেন মিশরের এই ফরোয়ার্ড।

৫৭তম মিনিটে রবের্তো ফিরমিনোর দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়েনি। দুই মিনিট পর ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় চেলসি।  অতর্কিত এক আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন এদেন আজার। কিন্তু তার নিচু শট আলিসনকে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়।

৮৯তম মিনিটে সাদিও মানের আরেকটি শট গোলরক্ষক কেপা আরিসাবালাগা ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি। তবে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

৩৪ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে শীর্ষে ফেরা লিভারপুলের পয়েন্ট ৮৫। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলে জেতা ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

শনিবার ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মউরার হ্যাটট্রিকে হাডার্সফিল্ড টাউনকে ৪-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে ৩৪ ম্যাচ খেলা চেলসি।

৩৩ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচ খেলা আর্সেনাল ১ পয়েন্ট কম নিয়ে আছে ছয় নম্বরে।

Share Button

     এ জাতীয় আরো খবর