April 6, 2026, 7:07 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সামনে ত্রিদেশীয় সিরিজে নেই গেইল

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সামনে ত্রিদেশীয় সিরিজে নেই গেইল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ যখন শুরু হবে, আইপিএল চলবে তখনও। মূলত বিশ্বকাপ প্রস্তুতির জন্য আয়োজিত টুর্নামেন্টে তাই সম্ভাব্য বিশ্বকাপ দলের বেশ কজনকেই পাবে না ওয়েস্ট ইন্ডিজ। না থাকাদের তালিকায় সবচেয়ে বড় নাম ক্রিস গেইল।

স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামি ৫ মে। গেইলের পাশাপাশি এই টুর্নামেন্টের দলের নেই আন্দ্রে রাসেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান ও ওশেন টমাস। তারা সবাই খেলছেন আইপিএলে।

রবার্ট হেইন্সের নেতৃত্বাধীন নতুন ভারপ্রাপ্ত নির্বাচক কমিটির গড়া প্রথম দল এটিই। প্রধান নির্বাচক হেইন্সের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত দল নির্বাচন প্রক্রিয়ায় আছেন অধিনায়ক জেসন হোল্ডার, বোর্ডের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস ও নতুন ভারপ্রাপ্ত কোচ ফ্লয়েড রিফার।

১৪ সদস্যের দলে ফিরেছেন শ্যানন গ্যাব্রিয়েল ও জোনাথন কার্টার। টেস্ট দলের মূল স্ট্রাইক বোলার গ্যাব্রিয়েল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের ডিসেম্বরে। কার্টার তার ২৮ ওয়ানডের সবশেষটি খেলেছেন ওই বছরের জুনে।

প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন টেস্ট দলের নিয়মিত মুখ শেন ডাওরিচ। ২৭ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান খেলেছেন ৩০টি টেস্ট।

টেস্ট দলের আরেক নিয়মিত সদস্য রোস্টন চেইসও ফিরেছেন দলে। ২০১৭ সালেই একটি ওয়ানডে খেলা ব্যাটসম্যান সুনিল আমব্রিস আবার পেয়েছেন সুযোগ। এখনও পর্যন্ত ওয়ানডে না খেলা অলরাউন্ডার রেমন রিফারও আছেন দলে।

ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল আমব্রিস, রেমন রিফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোনাথন কার্টার।

Share Button

     এ জাতীয় আরো খবর