April 6, 2026, 5:59 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রেফারিকে গালি, ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা

রেফারিকে গালি, ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার বিপক্ষে লা লিগার মাচে রেফারিকে গালি দেওয়ার অপরাধে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তাকে আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

গত শনিবার কাম্প নউয়ে বার্সেলোনার কাছে ২-০ গোলে হারের ম্যাচে ২৮তম মিনিটে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে তার মুখের সামনের গিয়ে আপত্তিজনকভাবে প্রতিবাদ করায় সরাসরি লাল কার্ড দেখেন কস্তা। ব্রাজিলে জন্ম নেওয়া এই স্প্যানিয়ার্ড রেফারির মাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে পরে ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন ম্যাচ রেফারি।

এই অভিযোগ অবশ্য প্রত্যাখান করেছেন কস্তা। রেফারিকে অপমান করায় চার ম্যাচ এবং রেফারির বাহু ধরায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

ফলে লা লিগার এবারের আসরে আতলেতিকোর বাকি ম্যাচগুলোয় আর দেখা যাবে না কস্তাকে। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

Share Button

     এ জাতীয় আরো খবর