April 20, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে এক নারীসহ আটক ২

লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে এক নারীসহ আটক ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক নারীসহ দুইজনকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। আটককৃতরা হলেন, ওই এলাকার আনোয়ার হোসেন ও অপহরণ চক্রের ‘হোতা’ লিবিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী জ্যোৎস্না বেগম। পুলিশ সুপার জানান, চাঁদপুর শহরের মারুফ হোসেন নামে এক ব্যক্তিকে গত ৪ বছর ধরে লিবিয়ায় জিম্মি করে শারীরিক নির্যাতন করে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে তার পরিবারের কাছে পাঠায় এবং ৩০ লাখ টাকা দাবি করে। মারুফের পরিবার ধাপে ধাপে ৯ লাখ ৩০ হাজার টাকা একটা ব্যাংক একাউন্টের মাধ্যমে পাঠায়। এই ঘটনায় চলতি বছরের ১০ জুলাই মারুফের ভাই চাঁদপুর শহরে বিটি রোডের বাসিন্দা রুবেল হোসেন একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে চাঁদপুর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে বলে জানান তিনি। পরে অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ চক্রটির স্থানীয় সদস্য আনোয়ার ও জ্যোস্নাকে আটক করে বলে জানান পুলিশ সুপার।

Share Button

     এ জাতীয় আরো খবর