January 21, 2026, 4:04 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বাংলাদেশে এসেছে সাড়ে ৩৬ হাজার এতিম রোহিঙ্গা শিশু: সমাজসেবা অধিদপ্তরের জরিপ

বাংলাদেশে এসেছে সাড়ে ৩৬ হাজার এতিম রোহিঙ্গা শিশু: সমাজসেবা অধিদপ্তরের জরিপ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে সমাজসেবা অধিদপ্তরের ‘রোহিঙ্গা এতিম শিশু সুরক্ষা প্রকল্পের জরিপের প্রাথমিক কাজ শেষ হয়েছে। জরিপে মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৩ জন এতিম শিশুকে শনাক্ত করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রাথমিক কাজ ১০ নভেম্বর শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রোহিঙ্গা এতিম শিশু সুরক্ষা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জামিলী। এই কর্মকর্তা জানান, প্রাথমিক কাজ শেষ হলেও রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় জরিপের কাজ চলমান থাকবে। এর ফলে এতিম শিশুর সংখ্যা আরো বাড়তে পারে। তবে এ পর্যন্ত প্রাথমিক কাজ শেষ হয়েছে। বর্তমানে তথ্য-উপাত্ত নথিবদ্ধ করার কাজ চলছে। আল আমিন জামিলী আরো জানান, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত রোহিঙ্গা এতিম শিশুদের তালিকাভুক্ত করা হয়েছে। শনাক্ত করা এতিম শিশুদের মধ্যে কারো মা আছে, বাবা নেই। কারো বাবা-মা কেউ নেই। আবার মা-বাবা থাকার পরও পরিত্যক্ত শিশুদের এতিম বলে গণ্য করা হয়েছে। পরবর্তী সময়ে এসব রোহিঙ্গা এতিম শিশুর সুরক্ষার মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। গত ২৫ আগস্ট থেকে সহিংসতার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের কক্সবাজারে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর