December 5, 2025, 2:10 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক আজ

নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক আজ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উদ্যাপন করা হচ্ছে আজ রোববার। এ উপলক্ষে রোববার সকালে রাজধানীর মিরপুর-১৪ নম্বরস্থ পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ব্যাপারে নৌ পুলিশের প্রধান ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বাসসকে বলেন, বর্তমান সরকার নৌ পথের নিরাপত্তায় ২০১৩ সালের ১২ নভেম্বর থেকে নৌ পুলিশের কার্যক্রম শুরু করে। তিনি বলেন, নদী পথে চোরাচালান, দস্যুতা ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নদীর সম্পদ রক্ষায় নৌ পুলিশ নামে পুলিশের নতুন ইউনিট গঠন করা হয়েছে। তিনি বলেন, নৌপথের নিরাপত্তায় দেশের নৌ পুলিশ বিগত তিনবছরে ১ হাজার ৮৮২টি মামলা দায়ের এবং বিভিন্ন অভিযোগে ৫ হাজার ৫৫০ জনকে গ্রেফতার করেছে। এসব অভিযানে দেশী-বিদেশী ৬৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এই সময়ে নৌ-পুলিশ ৫ হাজার ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, সাত কেজি হেরোইন, ১৮৩ কেজি গাঁজা, দুই হাজার ১৮৭ বোতল ফেন্সিডিল, প্রায় ৩৫ হাজার লিটার মদ এবং ৪০ কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল ও ১ লাখ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে। একই সময়ে ৫৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মারুফ হাসান জানান, নদী পথ নিরাপদ রাখতে এবং নৌ পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তাসহ যেকোনো সমস্যা দ্রুত সমাধানে দেশের ৬৪ জেলায় নৌ পুলিশে থানা ও ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, নদীপথের নিরাপত্তায় ঢাকায় নৌ পুলিশের সদর দফতর করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দেশের নৌ পথকে ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হচ্ছে- ঢাকা, বরিশাল, চাঁদপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, খুলনা ও চট্টগ্রাম। নৌ পুলিশের প্রধান জানান, অনুমোদিত ১৭টি নৌ থানা ও ১৪২টি নৌ ফাঁড়ির মধ্যে ১১টি নৌ থানা এবং ৬২টি নৌ ফাঁড়ি তাদের কার্যক্রম চালু করেছে। তিনি আরও জানান, দেশের ৪০ শতাংশ মালামাল পরিবহন ও যাত্রী এখনো নৌ পথে চলাচল করে। নৌ পুলিশ ইউনিট গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘নদীতে রয়েছে অফুরান্ত সম্পদ। নদী পথে চোরাচালান, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ ঘটতো। এসব কারণে নৌ পথের নিরাপত্তা, নদীর সম্পদ রক্ষাসহ নদীপথ কেন্দ্রীক অপরাধ নিয়ন্ত্রণ ও নদী পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ গঠনের উদ্যোগ নেয় সরকার। নৌ-পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফরিদা পারভিন জানান, নৌ পুলিশে কর্মরত মোট জনবল রয়েছে ২ হাজার ৪শ’ ৭৪ জন। এর মধ্যে ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি ২ জন, পুলিশ সুপার ৬ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১০ জন, সহকারী পুলিশ সুপার ১০ জন, পুলিশ পরিদর্শক ৬১ জন, এসআই ১৫৪ জন, এএসআই ২৬৫ জন, নায়েক ৯৬ জন, কনস্টেবল ৫৬২ জন । ফরিদা পারভিন বলেন, নৌ-পুলিশ সুন্দরবনসহ বিভিন্ন বনাঞ্চলে অবৈধভাবে হরিণ শিকার করার সরঞ্জাম, হরিণের চামড়া, অবৈধ শিকার ও অপরাধের কাজে ব্যবহৃত নৌকা-ট্রলার বন্যপ্রাণীসহ বিভিন্ন মালামালও উদ্ধার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর