April 15, 2026, 4:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুষ্টিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধষর্ণ চেষ্টায় বিএনপি নেতা গ্রেফতার

কুষ্টিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধষর্ণ চেষ্টায় বিএনপি নেতা গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ম-লকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিএনপি নেতা আবুল কাশেম ম-ল মির্জানগর গ্রামের মৃত আজগার আলী ম-লের ছেলে।
এ ঘটনায় ভিকটিমের মা রোকেয়া খাতুন বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে জোরপূর্বক আবুল কাশেম ম-ল ঐ বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত কাশেম ম-ল পালিয়ে যান। পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার অভিযুক্ত আবুল কাশেম ম-লকে গ্রেফতার করে।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(৪)(খ) ধারায় ধর্ষণচেষ্টার দায়ের মামলা রুজু করা হয়েছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর