March 14, 2026, 10:34 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

মেহেরপুরে দিনমুজুরের লাশ উদ্ধার

মেহেরপুরে দিনমুজুরের লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মেহেরপুরের গাংনীতে কলিমু›দ্দীন (৪০) নামের এক দিনমুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২ টার সময় উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের নোনার বিলের পার্শে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কলিমুদ্দীন উপজেলার মোহাম্মদপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে ও সহড়বাড়িয়া গ্রামের মৃত আবদুল মান্নানের জামাতা। কলিমুদ্দীনের শাশুড়ী সাহেরা খাতুন জানান,তার জামাতা গত ২২ দিন যাবৎ নিখোঁজ ছিলো। বিলের পার্শে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। কলিমুদ্দীনের স্ত্রী বিলকিছ বানু জানান,তার স্বামী দিনমুজুরের কাজ করতো। তার এক দুলাভাইয়ের ভ্যান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ ছিলো কলিমুদ্দীন। স্থানীয়রা জানান,কলিমুদ্দীন প্রায় ১ মাস পূর্বে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলো। পারিবারিক কোলহ না অন্যকোন কারণে হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনী কেউ। গাংনী থানার ওসি আনোর হোসেন জানান,নোনার বিলের পার্শে একটি বাগানে কয়েকজন শ্রমিক কাজ করছিলো। তারা পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। হত্যাকান্ড সম্পর্কে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিষয়ে জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

Share Button

     এ জাতীয় আরো খবর