January 14, 2026, 1:07 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

গাজীপুরে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

গাজীপুরে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিকআপ চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কালীগঞ্জ থানার এএসআই মো. শাহিনুর ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান দর্জি (৭০) কালীগঞ্জ পৌর এলাকার গোলাবাড়ী গ্রামের আবদুল জব্বার দর্জির ছেলে। এএসআই শাহিনুর বলেন, টঙ্গীগামী একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীর ওপর তুলে দেয়। এতে ফজলু ও সোহেল রানা (৩০) নামে এক তরুণ আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে ফজলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান এএসআই শাহিনুর। তিনি বলেন, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করার পাশাপাশি এর চালক আসান আলীকে (৪৫) আটক করা হয়েছে। আসান আলী নরসিংদীর বেলাবো উপজেলার পাহাড় ওজিলাব গ্রামের আবদুল হাশেমের ছেলে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর