January 21, 2026, 3:57 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

মন্ট্রিলে প্রথম নারী মেয়র নির্বাচিত

মন্ট্রিলে প্রথম নারী মেয়র নির্বাচিত

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

কানাডার মন্ট্রিল নগরীতে প্রথম নারী মেয়র হিসেবে বামপন্থী নবীন রাজনীতিবিদ ভ্যালেরী প্ল্যান্টে নির্বাচিত হয়েছেন।

৪৩ বছর বয়সী ভ্যালেরী তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমরা মন্ট্রিলের ইতিহাসের পাতায় একটি নতুন পাতা সংযোজন করলাম।’

তিনি আরো বলেন, ‘অবশেষে মন্ট্রিল তার প্রথম নারী মেয়র পেল।’

রোববারের এই নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেনিস কোদেরেকে ছয় পয়েন্টের ব্যবধানে হারান। তিনি ৫১ শতাংশেরও বেশি ভোট পান। খবর এএফপি’র।

পরাজয় মেনে নিয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক লিবারেল পার্লামেন্ট সদস্য ও মন্ত্রী কোদেরে বিবৃতিতে বলেন, তিনি আর ‘পৌর রাজনীতি করবেন না।’

ফলাফল প্রকাশের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্ট্রিলের প্রথম নির্বাচিত নারী মেয়র ভ্যালেরী প্লান্টেকে অভিনন্দন জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর