April 8, 2026, 5:54 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফরিদ বেগ এর দাফন সম্পন্ন

মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফরিদ বেগ এর দাফন সম্পন্ন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বিএলএফ কমান্ডার ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা মির্জা ফরিদ আহমদ বেগ (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে আজ ৫ নভেম্বর সকাল ১১টায়।  মরহুমের প্রথম নামাজের জানাযা আজ সকাল ১০টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে অনুষ্টিত হয় এবং বেলা ১১টায় নিজ বাড়ি মাতারকাপনে দ্বিতীয় নামাজের জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। গত ৪ নভেম্বর  শনিবার বিকেল পৌনে চারটায় তিনি মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মির্জা ফরিদ আহমদ বেগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ছালেহ আহমদ সেলিম, সাধারন সম্পাদক সাংবাদিক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সাধারন সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর