January 13, 2026, 5:57 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বরিশালে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল নগরীর উত্তর বগুড়া রোডে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃত্যু দেহ উদ্বার করেছে  কোতয়ালি মডেল থানা পুলিশ।

গতকাল রোববার সকালে ভাড়া বাসার নিজের শয়ন কক্ষ থেকে তার মরদেহটি উদ্বার করা হয়। নিহত নয়ন সরকার (১৮) বরিশাল অমৃত লাল দে মহা বিদ্যালয় কলেজের এইচ এস সি বিজ্ঞান শাখার ২য় বর্ষের ছাত্র। নয়ন উত্তর বগুরা রোডে হেরা ভবনের ভাড়াটিয় সে ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।

ধারনা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কারণে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। নিহত নয়নের বাবা ধীরেন্দ নাথ সরকার বলেন, সকালে তিনি বাসা থেকে বের হবার সময়ে নয়নকে ঘড়ে দেখে যান। এসময় ঘরে তার আর এক ছেলে দীপ্ত ও মেয়ে মিতু ছিলো। নিহত নয়নের ভাই দীপ্ত সরকার বলেন সকাল হলেও অনেক সময় পার হলেও অনেক ডাকাডাকি করার পরও ভিতর থেকে নয়নের কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না।

পড়ে ঘরের দড়জা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে ভাইয়ের মৃত্যু দেহ ঝুলছে। তাৎক্ষণিক বাবাকে ফোন করে বিষয়টি জানানো হলে সে থানা পুলিশকে অবহিত করে।

বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই কুদ্দুশ জানান প্রেম সংক্রান্ত ঘটনায় এমন হতে পারে। মৃত্যু নয়নের মরদেহ ময়নাতদন্তে জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর