January 14, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বাসর রাতে বরকে হত্যার পর লাশ গুমের চেষ্টা!

বাসর রাতে বরকে হত্যার পর লাশ গুমের চেষ্টা!

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুরে বাসর রাতে শোয়েব আহমদ (২৭) নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা লাশ গুমের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে জাদুকাঁটা নদীর তীর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শোয়েব উপজেলার বালিজুরী পশ্চিম হাটির আবদুস শহীদ ওরফে শুক্কুরের ছেলে।
পুলিশের ধারণা, শোয়েবকে সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর হাত-পা ও মুখ বেঁধে তাকে  নদীতে ফেলে দিয়ে লাশ গুমের চেষ্টা চালায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শোয়েব আহমদের সঙ্গে গত রোববার একই গ্রামের আবদুর নুরের মেয়ে ওয়াহিদা বেগমের বিয়ে হয়। পরদিন সোমবার ছিল বাসর রাত।
এ দিন বরের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান শেষে রাত ১১টার দিকে শোয়েব শারীরিক অসুস্থতার কথা বলে বাসর ঘরে না গিয়ে বাংলাঘরে অতিথিদের সঙ্গে থাকার কথা বলে বের হয়ে আসেন।
এদিকে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন শোয়েবকে বাংলাঘরে না পেয়ে পাড়ার অন্য স্বজনদের বাড়িতে খোঁজ নেয়। তাকে কোথাও না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে জাদুকাঁটা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তার ভাসমান লাশ দেখতে পান স্বজনরা।
দুপুরের দিকে গ্রামবাসী ও জেলেরা লাশ উদ্ধার করে নদীর তীরে এনে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শোয়েবের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নববধূ ওয়াহিদা বেগম বলেন, ‘আমার কেবল বিয়েটাই হলো, স্বামীর সঙ্গে দেখাও হলো না- কথাবার্তাও হয়নি, আমার কপালে কি এই লিখা ছিল?’
নিহতের বড়ভাই সোহেল মিয়া মঙ্গলবার যুগান্তরকে বলেন, আমার ভাইকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেছে।
তাহিরপুর থানার ওসি শ্রীনন্দন কান্তি ধর যুগান্তরকে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর