April 7, 2026, 7:34 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

গুরুদাসপুরে অপূর্ব ঘোষের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

গুরুদাসপুরে অপূর্ব ঘোষের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

mostbet

মোঃ সালমান হোসাইন

নাটোরের গুরুদাসপুরে দূর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে অপূর্ব ঘোষ নামে এক যুবককে নদীতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। এ ঘটনায় নাটোরের আমলী আদালতে মামলা দায়েরের পরও পুলিশ কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।
এরই প্রতিবাদে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁচকৈড় বাজারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার ও এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত অপূর্ব ঘোষের বাবা গোবিন্দ ঘোষ, গুরুদাসপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কুন্ডু, ব্যবসায়ী জগ কুমার বর্মন, ওয়ার্ড কাউন্সিলর রেজা শাহ্, স্থানীয় ক্যাবল অপারেটর পলান ঘোষ সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, গত ১লা অক্টোবর দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পূর্ব পরিকল্পনা করে অপূর্ব ঘোষের বন্ধু মনো কর্মকার, সুজন কর্মকার ও আদি কর্মকার নৌকা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনার একদিন পর নন্দকুজা নদী থেকে অপূর্ব ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে গত ৯ অক্টোবর নাটোর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়। তারা অপূর্ব ঘোষের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর