April 16, 2026, 7:29 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চীন-ভারত-রাশিয়াকে সমর্থনে আনতে পারলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: বদরুদোজ্জা চৌধুরী

চীন-ভারত-রাশিয়াকে সমর্থনে আনতে পারলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: বদরুদোজ্জা চৌধুরী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

  দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কে এম বদরুদোজ্জা চৌধুরী। তিনি বলেন, মিয়ানমারের মাথার উপর রয়েছে চীন, ভারত ও রাশিয়া- এই তিন মুরুব্বী। এই তিন দেশকে সমর্থনে আনতে পারলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। দুই দেশের আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘রোহিঙ্গা সমস্যা : আন্তর্জাতিক কূটনৈতিক ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আর্দশ নাগরিক আন্দোলন এ আলোচনা সভা আয়োজন করে। বদরুদোজ্জা চৌধুরী বলেন, মিয়ানমার নিযার্তনের এমন দু:সাহস কই পায়? সরকারকে বুঝতে হবে আয়তনে বড় হতে পারে, অর্থনৈতিক অবস্থা খারাপ, সামরিক অবস্থাও বেশি ভালো না। এরপরও এত সাহস পাচ্ছে ওই তিন দেশের জন্য। তারা অস্ত্র দেওয়া বন্ধ করুক, যুদ্ধ জাহাজ দেওয়া বন্ধ করুক, মিয়ানমার দুর্বল হয়ে পড়বে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনার সর্ব্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেন, চীন, ভারত ও রাশিয়ার উচ্চ মহলে ফোন করেন। নিজে চীন, রাশিয়ায় যান, ভারতের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে মিয়ানমার যে অপরাধ করছে তা বলান। এদের উপর কূটনৈতিক চাপ প্রয়োগেই সমাধান সম্ভব। জাতীয় ঐক্যের বিষয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সরকারের সঙ্গে কখনো জাতীয় ঐক্যে হবে না। কারণ সরকার জাতীয় ঐক্য চায় না। আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর