April 17, 2026, 11:30 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

শেয়ার কেলেঙ্কারি: মার্ক বাংলাদেশের মালিকদের জেল-জরিমানা

শেয়ার কেলেঙ্কারি: মার্ক বাংলাদেশের মালিকদের জেল-জরিমানা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেয়ার কেলেঙ্কারির মামলায় জেল-জরিমানা হয়েছে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মালিকদের। কোম্পানি এবং  এর তিন পরিচালককে ৫০ লাখ টাকা করে দুই কোটি টাকা জরিমানা করা হয়েছে। তিন পরিচালকের প্রত্যেকের পাঁচ বছরের কারাদণ্ডও হয়েছে। পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ঢাকার মতিঝিলে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ গতকাল রোববার এই রায় দেন। আসামিদের মধ্যে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান মারা গেছেন। ভাইস-চেয়ারম্যান আবদুল হাই ও পরিচালক সালমা আক্তার পলাতক।

পুঁজিবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান  বলেন, অভিযুক্ত মুলকুতুর রহমান মারা গেলেও তা আদালত আনুষ্ঠানিকভাবে জানে না। যে কারণে তাকেও জেল এবং জরিমানা করা হয়েছে। বাকি দুই আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক আকবর আলী শেখ। তবে তাদের গ্রেপ্তার করা যায়নি।

অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, আসামিদের গ্রেপ্তার কিংবা তাদের আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ডের হিসাব শুরু হবে। এ ছাড়া জরিমানা দিতে ব্যর্থ হলে আসামিদের আরও ৬ মাস করে কারাভোগ করতে হবে। ১৯৯৯ সালে শেয়ার বাজার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং এর তিন পরিচালককে আসামি করে মামলা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন মামলাটি দায়ের করেন। সিকিউরিটিজ অধ্যাদেমের ধারায় করা মামলাটি ২০১৬ সালের ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। পারস্পরিক যোগসাজশে কারসাজি করে শেয়ারের দামের হেরফের ঘটিয়ে আসামিরা লাভবান হয়েছেন বলে প্রমাণ পাওয়ায় তাদের শাস্তি দিয়েছে আদালত।

Share Button

     এ জাতীয় আরো খবর