March 24, 2026, 6:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লন্ডনে নিবিড় পর্যবেক্ষণে আশরাফের স্ত্রী শীলা

লন্ডনে নিবিড় পর্যবেক্ষণে আশরাফের স্ত্রী শীলা
ডিটেকটিভ নিউজ ডেস্ক


গত ৫ দিন ধরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ল-নের (ইউসিএল) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও জনপ্রসাশন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা। তিনি লন্ডনের ১টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে কিন্তু তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে হাসপাতালে তার (আশরাফ) ভাইয়ের বড় ভাইয়ের ছেলে আছেন।


অনেকদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছেন। শীলা আশরাফ এর আগে জার্মানির ১টি হাসপাতালে তার কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপ চিকিৎসা করা হয়।
একটি সূত্র জানিয়েছে, সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর অবস্থা ভালো না, তিনি কোমাতে আছেন। তার অবস্থা জটিল। শীলা আশরাফের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।

Share Button

     এ জাতীয় আরো খবর