March 24, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

উখিয়ার শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে নেওয়ার কাজ শুরু

উখিয়ার শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে নেওয়ার কাজ শুরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তাদের ক্যাম্পে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমেদ তিনি জানান, ইউএনএইচসিআর, আইওএম, এমএসএফ রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার মানবিক সহায়তায় রোহিঙ্গাদের বালুখালী কুতুপালং ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে মেজর ইকবাল বলেন, মিয়ানমার থেকে পালিয়ে গত রোববার থেকে উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয় অন্তত ১৫ থেকে ১৭ হাজার রোহিঙ্গা তাদের খাবার মানবিক সহায়তা দেওয়া হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না পাওয়ায় চারদিন ধরে শূন্যরেখার কাছাকাছিই রাখা হয় পরে গত বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উদ্যোগে শুকনো খাবার, চিকিৎসা, বিশুদ্ধ পানি যাতায়তের ব্যবস্থাসহ নানা ধরণের মানবিক সহায়তা দিয়ে তাদের রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হচ্ছে তার আগে তাদের তথ্যউপাত্ত সংগ্রহ করা হবে এবং তারা সঙ্গে করে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক মাদকসহ অবৈধ কোনো জিনিসপত্র বহন করছে কি না তাও তল্লাশি করা হচ্ছে বলে জানান বিজিবির কর্মকর্তা

Share Button

     এ জাতীয় আরো খবর