April 8, 2026, 9:59 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শ্রদ্ধা করতে শিখুন বিচার বিভাগকে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

mostbet
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ হচ্ছে তিনটি স্তম্ভের একটি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন ‘এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন।’   শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা-কুসুমবাড়ি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।  আইনমন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, রাজাকারদের অত্যাচার নির্যাতন দেখেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দিবে। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।  মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক। আমাকে আবারও নির্বাচিত করে আপনাদের সেবা করা সুযোগ দিন।’
 মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মনির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ-সভাপতি মো. শামীম মোল্লা প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৬মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর