April 7, 2026, 12:47 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

mostbet

ছুরিকাঘাতে আহত জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবালের পাশে অবস্থান করেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসারও খোঁজ-খবর নেন।

‘প্রধানমন্ত্রী জাফর ইকবালের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। চিকিৎসাধীন জাফর ইকবাল হাসিমুখে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।’

মোহাম্মদ রেজা-উল করিম আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন আগের চেয়ে ভালো আছেন।’

গত শনিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে হামলা শিকার হন জনপ্রিয় লেখক জাফর ইকবাল। হামলার পর প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা সিএমএইচে আনা হয়।

সিএমএইচ-এ চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত। সিএমএইচের চিকিৎসকরা গতকাল (রোববার) এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতে ছুরির আঘাতের ছয়টি জখম রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর