March 26, 2026, 3:44 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

মহেশপুরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চায়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ,ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গলার লক্ষ্যে, ২৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে, মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন,নেশা থেকে কলম ধরি,মাদক মুক্ত সমাজ গড়ি, মাদক শুধু ব্যক্তিকেই ধ্বংস করে না, পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়, যুব ও ছাত্র সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে, সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। এজন্য পরিবার থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বিশেষ করে পিতা মাতাদেরকে সন্তানদের প্রতি খেয়াল রাখার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্কুল-কলেজের আশেপাশে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদেরকে বলব আপনারা কোন ছাত্রের নিকট বিড়ি সিগারেট বেচবেন না। সিগারেট পানকারী ব্যক্তিরাই অনেকেই মাদকের দিকে ঝুকে পড়ে। ফলে ছাত্রদের নিকট বিড়ি সিগারেট বেচা থেকে বিরত থাকুন।

বিষয়টি যদি আমরা জানতে পারি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাক মজুমদার, এছাড়া বক্তব্য রাখেন, মহেশপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার বাহাউল, সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, আইটিসি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা জামাতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক আনিসুর রহমান রিপন, সাংবাদিক লুৎফর রহমান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর