March 22, 2026, 10:09 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢাকা–সিলেট মহাসড়কে বাসচাপায় মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে—

ঢাকা–সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় মা–ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) সকালে এক বছরের ছেলে তকিকে নিয়ে নবীগঞ্জে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মা–ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এসময় আরও কয়েকজন পথচারী আহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন; তাদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দিনারপুর কলেজের সামনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বহুদিন ধরে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানিয়েও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর