April 17, 2026, 11:27 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

অর্থ আত্মসাৎকারী কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

mostbet

অর্থ আত্মসাৎকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেন, আমি দেশবাসীকে জানাতে চাই, যারা জনগণের অর্থ লুট করে তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়দের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী আলোচনায় রয়েছে যে, দেশে ঋণ খেলাপি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমি জোর দিয়ে বলছি এ বিষয়ে কোনো ছাড়া দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর