March 22, 2026, 9:58 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হিথ্রো বিমানবন্দরে নাসের রহমানকে উষ্ণ অভ্যর্থনা

বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসমুখর পরিবেশে বরণ করে নিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বিমানবন্দরজুড়ে উৎসবের আবহ তৈরি হয় তার আগমনে। ফুলেল মালা, করতালি, হাসি আর আনন্দঘন পরিবেশে উপস্থিত সবাই নাসের রহমানকে স্বাগত জানান। প্রবাসীদের চোখেমুখে ছিল গর্ব, আবেগ আর স্বদেশপ্রীতির উজ্জ্বল ছাপ।

অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসের রহমান বলেন, “আমাদের দেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জ অতিক্রমে প্রত্যেক নাগরিকের ভূমিকা অপরিহার্য। দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে। প্রবাসীরা আমাদের জাতীয় অঙ্গীকার ও দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করতে চাই, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই এবং নতুন প্রজন্মকে আশার আলো দেখাতে চাই, যাতে তারা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে।”

আগামী ৯ সেপ্টেম্বর লন্ডনে এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সেখানে প্রবাসী সমাজের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতবিনিময় করবেন বলেও জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, “নাসের রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের জন্য আশা ও প্রেরণার প্রতীক। তার উপস্থিতি আমাদের প্রবাসী সমাজকে আরও ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করে।”

হিথ্রো বিমানবন্দরে এ আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে এক ধরনের নব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নাসের রহমানের সফরকে কেন্দ্র করে লন্ডন প্রবাসীদের মাঝে এখন বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশার আলো।

Share Button

     এ জাতীয় আরো খবর