March 24, 2026, 8:35 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৭ কিশোর -কিশোরী

বেনাপোল থেকে এনামুলহকঃ

কাজের প্রলোভনে মিথ্যা আশ্বাসে সহ বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি কিশোর -কিশোরীদেরকে ২৮শে অক্টোবর রোজ বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ।

ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। এসময় উপজেলা এসিল্যান্ড নিয়াজ মগদুদ ও ,উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান.ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোনসহ বিজিবি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন ও মানবাধিকার কর্মি রেখা বিশ্বাস জানান,২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী কিশোর কিশোরী।

ভারতের বোম্বে ও পশ্চমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে।
সেখান থেকে দু দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা, কুস্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।

পরে ফেরত আসা বাংলাদেশ নারী শিশুদেরকে তুলে দেওয়া হয় পোর্ট থানা পুলিশের কাছে। সেখান থেকে পরে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি. রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মানবাধিকার সংগঠন মহিলা আইনজীবী সমিতি যশোর প্রগ্রাম অফিসার রেখা বিশ্বাস।ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ কিশোরী ও ৭ কিশোর রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর