March 24, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে নুরুল আবছার (১৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে ঘুমধুম কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল আবছার, উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোনও পাওয়া যায়নি।

নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটো ও মোবাইল ছিনতাই করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। নিহতের অটো ও মোবাইল পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর