March 24, 2026, 8:43 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক- ১

শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে চথোয়াইওয়ান মার্মা (২০) নামে এক জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের নির্দেশে সোনাইছড়ি পুলিশ ফাড়ি কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এসআই ফেরদৌস রনি সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয়।

শুক্রবার (১৫ আগস্ট ) রাত ১১টা ৪৫ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় ১০০ গজ পূর্ব পাশে পাকা সড়কে।
অভিযানে চথোয়াইওয়ান মার্মা, পিতা পিং আচং মার্মা, সাং জুম খোলা, থানাঃ নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবানকে আটক করা হয়।
তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শনিবার (১৬ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।
তিনি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আজ সকালে আটককৃত মাদক কারবারিকে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন,
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষা এলাকায় প্রতিনিয়তই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর