March 24, 2026, 6:33 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিন ও তিন দালাল গ্রেফতার

মোঃ জামসেদ আলম বকুল, মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় সীমান্ত এলাকার তিন চিহ্নিত দালাল—ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়াজ উদ্দিন বিপুল অঙ্কের টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। তবে ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছালে তিনি অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুর সীমান্তের দালালদের কাছে হস্তান্তর করে।

শনিবার দুপুরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামের লোকজন রিয়াজ উদ্দিন ও তার সহযোগী তিন দালালকে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আটকে ফেলে। পরে পুলিশ ও মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “আটক রিয়াজ উদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি পাঠাই। স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জেনেছি।

স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় দালালদের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা নতুন কিছু নয়। তবে এবার রাজনৈতিক অঙ্গনের আলোচিত এক ব্যক্তির আত্মীয়ের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর