March 24, 2026, 7:58 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতের পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর

বেনাপোল থেকে এনামুল হকঃ

ভাল কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার হওয়া দুই বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন—নড়াইল জেলার কালিয়া উপজেলার জব্বার শেখের মেয়ে শিল্পী খানম (২৯) ও শওকত আলীর মেয়ে রুকসনা খানম (২৩)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস মুন্সি জানান, আনুষ্ঠানিকতা শেষে দুই নারীকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাদের আইনি সহায়তা দিতে ‘রাইট যশোর’ নামের একটি এনজিও সংস্থা দায়িত্ব গ্রহণ করবে।
মানবাধিকার সংস্থা ‘রাইট যশোর’-এর সিনিয়র অফিসার তৌফিকুজ্জামান জানান, ভুয়া চাকরির লোভে পড়ে তারা দালালদের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন এবং আদালতে সোপর্দ হন। পরে ভারতের মানবাধিকার সংস্থা ‘ইয়ার গেট প্রটিভ গোয়া’ তাদের জামিনে মুক্ত করে একটি সেল্টার হোমে আশ্রয় দেয়। দুই দেশের যৌথ উদ্যোগে ট্রাভেল পারমিটের মাধ্যমে অবশেষে তারা নিজ দেশে ফেরার সুযোগ পান।

Share Button

     এ জাতীয় আরো খবর