মোঃজামসেদ আলম বকুল, মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন( ৫৮ বিজিবির) উদ্দ্যোগে গত ৩১জুলাই ২০২৫ তারিখ বিকালে, শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার, শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে,বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে,জনসচেতনতা মূলক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম পিএসসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানব পাচার একটি মানবতাবিরোধী জঘন্যতম অপরাধ। এই অপরাধ প্রতিরোধ করা আমাদের সবার সামাজিক দায়িত্ব। মানব পাচারকারী কখনো সমাজের বন্ধু হতে পারে না। এদের সামাজিকভাবে বয়কট করা উচিত। তিনি সীমান্তবর্তী জনগণকে মানব পাচার প্রতিরোধে পরিচয় গোপন রেখে তথ্য দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।
এছাড়া উক্ত সভায় বক্তব্য রাখেন, অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু হানিফ মোঃসিহানুক,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, শ্যামকুড় ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, লড়াই ঘাট কোম্পানি কমান্ডার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ প্রায় ২ শতাধীক স্থানীয় জনসাধারণ।