March 24, 2026, 7:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তারাগঞ্জে গাঁজাসেবনকারীকে ৩ মাসের কারাদন্ড

সুমন আহমেদ, তারাগঞ্জ প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে
গাঁজাসহ মো. হেলাল (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর‌্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান
পরিচালিত হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইকরচালী ইউনিয়নের বামনদিঘি ইকোপার্ক
এলাকায় গাঁজা সেবন ও রাখার দায়ে মো. হেলালকে আটক করা হয়। তিনি উপজেলার
হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর মাফিয়ালপাড়া এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হেলাল দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে
এবং তা রেখে এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা
বিঘিœত হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মো. হেলালকে
তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদÐ ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট
পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা।
আসামিকে দÐ কার‌্যকর করতে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া
কর্মকর্তারা জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর