April 13, 2026, 8:11 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

তারাগঞ্জে পুকুর পাড় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সুমন আহমেদ তারাগঞ্জ প্রতিনিধি:

mostbet

রংপুরের তারাগঞ্জে পুকুরপাড় থেকে ইরফান রহমান বাবু (১৪) নামে এক মিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পন্ডিত পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত গভীর হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা জানান, কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে বাবা শফিকুল ইসলাম
গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুর গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাÐ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর