March 31, 2026, 5:52 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্যোগে কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বরাদ্দকৃত অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও নগদ অর্থ (মাতৃদুগ্ধ ভাতা) বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর (আসন্ন সংসদ নির্বাচনের সম্ভাব্য জামায়াত প্রার্থী) ও জেলা পরিষদের অন্যতম সদস্য এ্যাড. মুহাম্মদ আবু কালাম।

এর আগে জেলা পরিষদের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য এ্যাড. আবুল কালাম।

এসময় উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক লাল জারলাম বম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা হর্টিকালচার উপ-পরিচালক লিটন দেবনাথ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, জামায়াত নেতা রফিক বশরী, মং এ চিং চাক প্রমুখ।

শেষে প্রধান অতিথি গবাদি পশু, সেলাইমেশিন, মাতৃদুগ্ধ ভাতাসহ ফলজ ও বনজ গাছের চারা বিতরণের করেন।

উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি মু. আবু নাসের জানান, বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে কৃষি ও অসচ্ছল নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বরাদ্দকৃত কর্মসূচীতে মিশ্র ফলদ ও বনজ গাছের চারা, গবাদিপশু (বকনা-বাছুর,ছাগল ছানা, শুকর) সেলাইমেশিন ও মাতৃদুগ্ধ ভাতা (নগদ অর্থ) বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে।

Share Button

     এ জাতীয় আরো খবর