March 30, 2026, 6:32 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

উখিয়ায় অপহরণের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, ঘটনায জড়িত সন্দেহে আটক ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় অপহরণের ৪ দিন পর সৈয়দ নূর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সৈয়দ নূর উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) অজ্ঞাত একদল অপহরণকারী তাকে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধও করেন। এরপরও তাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আরিফ হোসাইন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের সন্দেহে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর