March 24, 2026, 9:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়পুরহাটে যুবদলের দলের বিক্ষোভ মিছিল

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭জুলাই) বেলা সাড়ে ১২ টায় জেলা যুবদলের দলের আয়োজনে শহরের রামদেও বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

এসময় জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামস মতিন, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আনিছুর রহমান, হারুনুর রশিদ জুয়েল, আঃ মতিন, সাবেক সদস্য ইকবাল, এফতাদুল, রাসেল,লিটন, বাবু, তারেক ইবনে ফিরোজ, রবিন, রিপন, রতন, দোলন, সাগর, মাহবুব, জিল্লু, ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত সুববাহ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর