March 24, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎

অপি মুন্সী : শিবচর(মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুরের ঐতিহাসিক শাহ মাদার দরগা শরীফে ২০১৯ সাল থেকে গত ৬ বছরের ৪০ জনকে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলন করায় দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ দুপুরে মাদারীপুর সদর উপজেলার শাহ মাদার দরগা খোলা এলাকায় এবং যার নামে মাদারীপুর নামকরণ সেই শাহ মাদার দরগা শরীফের এতিমখানায় এই অভিযান পরিচালনা করেন মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান ও উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ দুদকের টিম। এ সময় অভিযুক্ত মাওলানা শরীফ মোহাম্মদ আলামীন ও হযরত শাহ মাদার দরগা শরীফ আলিয়া মাদ্রাসার বর্তমান সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হয়। ‎

‎মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, মাদারীপুর ঐতিহ্য শাহ মাদার দরগা শরীফের নামে মাদারীপুর নামকরণ হওয়ার একটা মিল রয়েছে। দরগা শরীফের এতিমখানায় আজ প্রধান কার্যালয়ের অনুমতিতে আমাদের দুর্নীতি দমন কমিশনের অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। মাদারীপুরের ঐতিহ্যবাহী শাহ মাদার দরগা শরীফে ২০১৯ সাল থেকে গত ৬ বছরের ২ হাজার টাকা জন প্রতি ৪০ জনের স্থানে ১৪৫ এতিম দেখিয়ে ২ কোটি ৮লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।

এই নয় ছয় দেখিয়ে এই ঐতিহ্যবাহী এতিমখানায় কোন উন্নয়নের ছোঁয়া নেই, আমরা সেটা পরিদর্শন করে দেখতে পাই। এছাড়া এতিমখানার সুপার আল-আমিন সাহেবের বিরুদ্ধে এফ ডি আর এর টাকা জাল জালিয়াতির মাধ্যমে তুলে ফেলার অভিযোগ রয়েছে সেটাও আমরা রেকর্ডপত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া ঐতিহ্যবাহী দরগা শরীফের অনিয়ম দুর্নীতির দেখে আমরা ও মাদারীপুরবাসী অবাগ ও হতাশ তাই এর সাথে যারা জড়িত তাদের দুর্নীতি দমন কমিশনের আইনে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমরা সেই মোতাবেক কমিশনে প্রতিবেদন পাঠাবো

Share Button

     এ জাতীয় আরো খবর